শিরোনাম

সংসদ ভবনে এমপি লিটনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক : গাইবান্ধা ১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল সারোয়ার হোসেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী এমপি লিটনের মরদেহে শ্রদ্ধা জানান।

এ সময় মন্ত্রিপরিষদ সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
এর আগে রবিবার দুপুরে রংপুর পুলিশ লাইন্স স্কুল মাঠে এমপি লিটনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।

এমপি লিটন শনিবার গাইবান্ধার নিজ বাস ভবনে আততায়ীদের ছোড়া গুলিতে আহত হন। এরপর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
বিকেল বিকেল ৪টায় গাইবান্ধায় পারিবারিক কবরস্থানে এমপি লিটনের মরদেহ দাফন করা হবে।

basic-bank

Be the first to comment on "সংসদ ভবনে এমপি লিটনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত"

Leave a comment

Your email address will not be published.


*