শিরোনাম

সজীব হত্যা মামলার ২ আসামী বন্দুকযুদ্ধে নিহত

নিউজ ডেস্ক :  চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে শাকিল ও সবুজ নামে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা স্কুল ছাত্র সজীব হত্যা মামলার আসামী বলে জানিয়েছে র‌্যাব। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে দর্শনার শান্তিপাড়া বাইপাস সড়কে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাবের-৬ এর আঞ্চলিক কমান্ডার মেজর মনির আহম্মেদ জানান, নিয়মিত টহলের সময় র‌্যাবের গাড়ি দর্শনার শান্তিপাড়া এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা র‌্যাবের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। র‌্যাব পাল্টা গুলি চালায়। পরে বাইপাস সড়কের আশেপাশে তল্লাশী চালিয়ে দু’জনের মরদেহ উদ্ধার করে র‌্যাব । এ সময় সেখান থেকে একটি শার্টারগান, চার রাউন্ড গুলিসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

উল্লেখ্য গত ২৯ জুলাই মুক্তিপণের দাবিতে সবুজ ও শাকিল চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মাহফুজ আলম সজীবকে অপহরণের পর হত্যা করে। পরে ৩১ আগষ্ট চুয়াডাঙ্গা শহরের সিঅ্যান্ডবি পড়ার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে সজীবের গলিত দেহ উদ্ধার করে র‌্যাব।

 

basic-bank

Be the first to comment on "সজীব হত্যা মামলার ২ আসামী বন্দুকযুদ্ধে নিহত"

Leave a comment

Your email address will not be published.


*