নিউজ ডেস্ক : ট্রেলারেই বোঝা গেছে বছরের অন্যতম সাহসী ছবি হতে চলেছে ওয়াজা তুম হো। ছবিতে সানা খান আর গুরমিত চৌধুরীর একাধিক ঘনিষ্ঠ দৃশ্য আছে। আর সেই কারণেই স্ত্রী দেবিনার সঙ্গে নাকি সমস্যা শুরু হয়েছে গুরমিতের।
শোনা গেছে, গুরমিত যে দৃশ্যগুলি সানার সঙ্গে শুট করেছেন, সেগুলি নাকি পছন্দ হয়নি দেবিনার। গুরমিতের সঙ্গে সানার প্যাশনেট সিনগুলি নিয়ে নাকি দেবিনার আপত্তি আছে। তবে গুরমিত কিন্তু এই নিয়ে কোনও ঝামেলার মধ্যে যাননি। শোনা গেছে, সমস্যার সমাধান হিসেবে নাকি একটি পথ বাতলেছেন গুরমিত। স্ত্রী দেবিনাকে নিয়ে তিনি গোয়ায় ছুটি কাটাতে যাওয়ার প্ল্যান করছেন।এর আগে খামোশিয়াঁ ছবিতেও ঘনিষ্ঠ দৃশ্য ছিল গুরমিত চৌধুরীর। তা নিয়ে দেবিনা কিন্তু আপত্তি তোলেননি। উলটে বিষয়টি খুব স্পোর্টিংলি নিয়েছিলেন তিনি। দৃশ্যগুলি নিয়ে যখনই কথা উঠেছিল, গুরমিতের পক্ষ নিয়েছিলেন দেবিনা।
ওয়াজা তুম হো একটি ক্রাইম এরোটিক থ্রিলার। ছবিটি লাইভ মার্ডারের টেলিকাস্টকে কেন্দ্র করে তৈরি হয়েছে। তবে যৌনতাও বাদ নেই। বিগ বসের প্রাক্তন প্রতিযোগী সানা খানের সঙ্গে গুরমিত চৌধুরী ও রজনীশ দুগ্গলের একাধিক যৌন দৃশ্য আছে ছবিতে।
তবে সাহসী দৃশ্য নিয়ে কোনও আপত্তি নেই গুরমিতের। তিনি জানিয়েছেন, অনেকেই ছবির সাহসী দৃশ্যগুলোর দিকে নজর দিচ্ছে। ওয়াজা তুম হো ছবিটি মার্ডার মিস্ট্রি। সেই রহস্যের দিকেই সবার নজর দেওয়া উচিত। তবে তিনি এও জানিয়েছেন, সবাই ব্যক্তিগতভাবে ওইসব দৃশ্য দেখতে পছন্দ করে। তাহলে সবার সামনে দেখলে সমস্যা কোথায়?
একই বক্তব্য সানা খানেরও। তিনি জানিয়েছে, তিনি যখন ছবিটি সই করেন, অনেকেই তার সমালোচনা করেছিল। বিগ বসে যাওয়ার সময়ও তাকে সমালোচনার মুখোমুখি হতে হয়। কিন্তু তিনি কিছু মনে করেননি। কারণ, সবসময়েই তিনি জানতেন তিনি কী করছেন। তাঁর কাছে যা ঠিক মনে হয়েছে, তিনি তাই করেছেন। তাতে কে কী বলল, মাথায় রাখেননি সানা।

Be the first to comment on "সানা’কে চুমু খেয়ে বিপাকে গুরমিত চৌধুরী"