শিরোনাম

সাভারে গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক : ঢাকার অদূরে সাভারের পৌর এলাকায় একটি বাসাবাড়িতে রান্নাঘরের গ্যাসের পাইপ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন এক দম্পতি।

এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহত স্বামী-স্ত্রীর নাম রওশন আলী এবং ফয়জুন্নেছা। শনিবার (৭ জানুয়ারি) ভোররাতে পৌর এলাকার ভাগলপুর মহল্লার তাজুল ইসলামের বাড়িতে রান্নার গ্যাসের পাইপ বিস্ফোরণে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার ভোর ৪টার দিকে ভাগলপুর মহল্লার তাজুল ইসলামের ওই বাড়িটিতে প্রচণ্ড শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণ থেক সৃষ্ট আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে। এ সময় পাশের ঘরে থাকা রওশন আলী এবং তার স্ত্রী খায়রুন্নেছা আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে রওশন আলী (৫৫) ও তার স্ত্রী খায়রুন্নেসাকে (৪০) কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

অগ্নিদগ্ধ রওশন আলীর ছেলে হযরত আলী (২৫) ও তার মেয়ে ফাতেমা (২০), তার মেয়ের স্বামী সেলিম, ভায়রা তাজুল ইসলাম ও তাজুল ইসলামের স্ত্রী মেহেরুন নেসাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ওই বাড়িটি পরিদর্শন করে বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছে ও নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
নিহত রওশন আলী এবং তার স্ত্রী খায়রুন্নেছা সম্প্রতি গ্রামের বাড়ি রাজশাহী থেকে তাদের আত্মীয় তাজুল ইসলামের বাড়িতে বেড়াতে আসে বলে তাদের স্বজনরা জানান।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেছেন, “কিভাবে ওই বাড়িতে আগুন লেগেছে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

basic-bank

Be the first to comment on "সাভারে গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*