শিরোনাম

সারাদেশে সাড়ে ১২ লাখ টাকা জাল নোটসহ চারজনকে গ্রেফতার

নিউজ ডেস্ক :  সারাদেশে র‌্যাবের  বিভিন্ন  ক্যাম্পের অভিযানে ১২ লাখ ৫০ হাজার জাল টাকা উদ্ধার করা হয়েছে। এ সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাতে র‌্যাব হোর্ডকোয়াটার সূত্রে এ তথ্য জানা গেছে। র‌্যাবের  সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিজানুর রহমান ভূইয়া জানান, র‌্যাব-৫,র‌্যাব-৮, র‌্যাব-১৩ নিজ নিজ এলাকায় ২৪ ঘণ্টার অভিযান চালিয়ে ১২ লক্ষ ৫০ হাজার জাল টাকা, জালনোট ছাপার কাজে ব্যবহৃত ১টি সিপিইউ, ১টি মনিটর, ১টি কিবোর্ড, ২টি প্রিন্টার, ৭৫৪ পিছ ইয়াবা ট্যাবলেট ও ২টি মোবাইল উদ্ধার করে। একই সঙ্গে এই অপরাধের সাথে জড়িত ৪ জনকে আটক করেছে র‌্যাব। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওসব এলাকায় মামলা করা হয়েছে বলে এএসপি মিজানুর রহমান জানান।

basic-bank

Be the first to comment on "সারাদেশে সাড়ে ১২ লাখ টাকা জাল নোটসহ চারজনকে গ্রেফতার"

Leave a comment

Your email address will not be published.


*