শিরোনাম

সালমান-লুলিয়ার বিচ্ছেদ?

নিউজ ডেস্ক : সত্যিই বিচ্ছেদ হল তাহলে? কথা হচ্ছে সালমান খান এবং লুলিয়া ভানটুরের সম্পর্ক নিয়ে। লুলিয়াকে তো সালমানের ধারে কাছেও দেখা যাচ্ছে না বেশ কয়েকদিন ধরে। গোয়ায় দিওয়ালিতে খান পরিবারের ফ্যামিলি সেলিব্রেশনেও ছিলেন রোমানিয়ান মডেল। শোনা যাচ্ছে তিনি নাকি এ দেশেই নেই। ভিসার সমস্যায় ফিরে যেতে হয়েছে তাঁকে। যদিও বলি মহলের একাংশ বলছে, খুব তাড়াতাড়িই সল্লু মিঞার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ফিরবেন তিনি। আবার কারও মতে, ভাইজান লাগাতার ইগনোর করায় ক্ষুব্ধ লুলিয়া এ সম্পর্ক আর রাখতেই রাজি নন। তাঁকে দেয়া আজ পর্যন্ত কোনো কমিটমেন্টই নাকি রাখেননি সালমান খান।
আসল সত্যিটা কী, তা জানেন স্বয়ং লুলিয়া-সালমান। তবে লুলিয়ার বিভিন্ন টুইট দেখে বি-টাউন ভাঙনেরই ইঙ্গিত পাচ্ছে। সম্প্রতি লুলিয়া টুইট করেছেন, ‘ভগবান সকলকে দুটি চোখ, কান, হাত, পা দিয়েছেন। আমাদের শুধুই হৃদয় মেলাতে হবে। ভালবাসা সেলিব্রেট করাই ভাল। এটাই আমাদের পাওয়া সবচেয়ে বড় উপহার।’
সূত্র: আনন্দবাজার

basic-bank

Be the first to comment on "সালমান-লুলিয়ার বিচ্ছেদ?"

Leave a comment

Your email address will not be published.


*