নিউজ ডেস্ক : একেই বলে নবাবী আগমণ। যখন নতুন অতিথির অপেক্ষায় গোটা পতৌদি পরিবার, ঠিক তখনই আরও একটা আনন্দের খবর নবাব পরিবারের জন্য। বলিউডে অভিষেক ঘটতে চলেছে সাইফ-কন্যা সারা আলি খানের। স্টার কিড হিসেবে সিলভার স্ক্রিনে আসাটা অবশ্য নবাবী কিছু নয়। তবে, সারা যাঁর বিপরীতে ডেবিউ করতে চলেছেন বলে জানা গেছে, তিনি এই মুহূর্তে বলিউডের অন্যতম চর্চিত নায়ক। ‘বাজিরাও’ রণবীব সিং।
আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর থেকেই ২৩ বছরের সারার বলিউড ডেবিউ নিয়ে জল্পনা চলছে। সূত্র বলছে, জোয়া আখতারের মিউজিক্যাল প্রোডাকশন ‘গলি বয়’ দিয়েই বলিউডে হাতে খড়ি হচ্ছে সাইফ-অমৃতা কন্যার। ছবিটি মূলত তৈরি হচ্ছে মুম্বাইয়ের র্যােপারদের নিয়ে। র্যা পার ডিভাইন ও র্যা পার নেজি নামে বাস্তবের দুই চরিত্রকে নিয়েই এগোবে ফিল্মের গল্প। এঁদেরই মধ্যে এক র্যা পারের ভূমিকায় অভিনয় করবেন রণবীর সিং। তাঁর বিপরীতেই সারাকে দেখা যাবে বলে খবর।
সূত্রের দাবি, ‘দুই প্রযোজক ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানি এবং জোয়া ইতোমধ্যেই এ ব্যাপারে সারার সঙ্গে কথাবার্তা বলছেন। তাঁরা আলোচনার প্রায় শেষ পর্বে রয়েছেন। গলি বয়ই তাঁর (সারা) লঞ্চিং প্যাড হবে বলে মনে করা হচ্ছে।’
সূত্র: এই সময়
রণবীর প্রেমে সাইফ-কন্যা!

Be the first to comment on "রণবীর প্রেমে সাইফ-কন্যা!"