শিরোনাম

হন্ডুরাসে সাংবাদিককে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক : হন্ডুরাসের উত্তরাঞ্চলে মঙ্গলবার এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। হাসপাতালের কর্মকর্তারা একথা জানান।

এই নিয়ে ২০০৩ সাল থেকে মধ্য আমেরিকার গোলযোগপূর্ণ দেশটিতে ৬৯ জন গণমাধ্যম কর্মী প্রাণ হারালো।

সান পেদ্রো সুলার’র একটি বেসরকারি ক্লিনিকের চিকিৎসক অর্তুরো বেন্দানা বলেন, ক্যানাল হাবেল কোমো হাবলা (এইচসিএইচ) নেটওয়ার্কের সাংবাদিক ইগোর পাদিল্লাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ‘মৃত’ ঘোষণা করেন। হন্ডুরাসের দ্বিতীয় বৃহত্তম নগরী সান পেদ্রো সুলার বিশ্বের সবচেয়ে ভয়াবহ সহিংসতাপূর্ণ শহর।

পাদিল্লা একটি ফোন কল ধরার জন্য বাইরে বের হলে পুলিশের পোশাক পরা ব্যক্তিরা তাকে গুলি করে।

এইচসিএইচ চ্যানেলের পরিচালক এডওয়ার্ডো মালদোনাদো বলেন, এই সাংবাদিক নগরীর পুলিশদের ব্যাপারে সংবাদ সংগ্রহ করতেন। তার শরীরে ২০টি গুলি লাগে

basic-bank

Be the first to comment on "হন্ডুরাসে সাংবাদিককে গুলি করে হত্যা"

Leave a comment

Your email address will not be published.


*