শিরোনাম

হামলাকারীরা রেহাই পাবে না : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশে শান্তি বিনষ্টের চক্রান্ত এখনও অব্যাহত আছে। ব্রাক্ষণবাড়িয়ায় সংখ্যালঘুদের ওপর হামলা ও মন্দির ভাঙচুর বাংলাদেশের শান্তি বিনষ্টের চক্রান্তের একটি অংশ। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বের সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। যুদ্ধাপরাধী ও জঙ্গি-সন্ত্রাসীরা যেমন রেহাই পায়নি তেমনি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণকারীরা রেহাই পাবে না।

আজ শনিবার বেলা ১২টায় ভেড়ামারা ডায়াবেটিক সমিতির সম্প্রসারিত ভবনের উদ্বোধন শেষে সম্প্রতি ব্রাক্ষণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, যেহেতু বাংলাদেশের সংবিধান ও গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে চক্রান্ত অব্যাহত আছে সেহেতু বিএনপি ও জামায়াতের ওপর সর্তক দৃষ্টি রাখা উচিত। প্রশাসন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থা গ্রহণ করেছে। এটাই সরকারের সিদ্ধান্ত। এর বাইরে বিচ্ছিন্ন মন্তব্যকারীদের সঙ্গে সরকারের কোনো সর্ম্পক নেই।

এ সময় জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মণি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) কামরুল ইসলামসহ জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "হামলাকারীরা রেহাই পাবে না : তথ্যমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*