শিরোনাম

১২ জুলাই শোকদিবস পালন করবে বিএনপি

নিউজ ডেস্ক: সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধ এবং রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে ১২ জুলাই শোকদিবস পালন করবে বিএনপি।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, সারাদেশের মহানগর ও জেলা পর্যায়ে শোক সভা ও শোক মিছিল অনুষ্ঠিত হবে।

এছাড়াও শোক দিবসে সারাদেশের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিত রেখে ও কালোব্যাজ ধারণ করবেন নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী, যুবদলের কেন্দ্রীয় সদস্য গিয়াস উদ্দিন মামুন প্রমুখ।

উল্লেখ্য, শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালায় সন্ত্রাসীরা। জিম্মি করে রেস্তোরাঁয় থাকা দেশি-বিদেশি বেশ কজনকে। শনিবার সকালে সেনা কম্যান্ডো অভিযানের মধ্যে দিয়ে শেষ জিম্মি দশা্র। তবে তার আগেই দেশি-বেদেশি ২০ জিম্মিকে হত্যা করে সন্ত্রাসীরা। ঘটনার দিনই হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আইএস।

basic-bank

Be the first to comment on "১২ জুলাই শোকদিবস পালন করবে বিএনপি"

Leave a comment

Your email address will not be published.


*