শিরোনাম

৩ দিনের সফরে কাল মরক্কো যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : কনফারেন্স অব দ্য পার্টিস (কপ ২২) এর উচ্চপর্যায়ের দুই কর্মসূচিতে যোগ দিতে ৩ দিনের সফরে আগামীকাল সোমবার মরক্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে মরক্কোর পশ্চিমাঞ্চলীয় সাবেক রাজকীয় শহর মারাক্কেশ এর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

শেখ হাসিনা পর দিন ১৫ নভেম্বর কনফারেন্স অব দ্য পার্টিস (কপ ২২) এর উচ্চপর্যায়ের সভায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন এবং জাতীয় ও যৌথভাবে এই বিরাট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজের গতি ত্বরান্বিত করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাবেন।

একই দিন অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদের দেওয়া ভোজসভায় যোগদান করবেন। তিন দিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ নভেম্বর দেশে ফিরবেন।

basic-bank

Be the first to comment on "৩ দিনের সফরে কাল মরক্কো যাচ্ছেন প্রধানমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*