শিরোনাম

চতুর্থ স্পিনার হিসেবে রেকর্ড বইয়ে নাম উঠলো মিরাজের

নিউজ ডেস্ক : ক্যারিয়ারের প্রথম দু’টেস্টেই ৫ বা ততোধিক উইকেট শিকার করে চতুর্থ স্পিনার হিসেবে রেকর্ড বইয়ে নাম তুললেন বাংলাদেশের অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট শিকারের পর ঢাকা টেস্টের প্রথম ইনিংসেও ৬ উইকেট নিলেন তিনি। ফলে বিশ্বের চতুর্থ স্পিনার হিসেবে ক্যারিয়ারের প্রথম দু’টেস্টে ৫ বা ততোধিক উইকেট শিকার করলেন মিরাজ।

এর আগে এই তালিকায় নাম উঠেছে অস্ট্রেলিয়ার ডান-হাতি লেগ স্পিনার অস্ট্রেলিয়ার ক্লারি গ্রিমমেট, ইংল্যান্ডের বাঁ-হাতি স্পিনার নিক কুক ও ভারতের ডান-হাতি লেগ স্পিনার নরেন্দ্র হিরওয়ানি। গ্রিমমেটের প্রথম দুই টেস্টের চার ইনিংসে ৫,৬,৫ ও ২ উইকেট নেন। আর কুক নিজের প্রথম দু’টেস্টের চার ইনিংসে উইকেট নেন যথাক্রমে- ৫,৩,৫ ও ৪। প্রথম দুই টেস্টের চার ইনিংনে হিরওয়ানির উইকেট শিকার ছিলো যথাক্রমে ৮, ৮, ২ ও ৬।

গ্রিমমেট ও হিরওয়ানি টেস্ট ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে তিনবার ৫ বা ততোধিক উইকেট শিকারের রেকর্ড গড়েছেন। যা এখনো তাদের দখলে। তবে গ্রিমমেট ও হিরওয়ানির পাশে নাম লেখার সুযোগ রয়েছে বাংলাদেশের মিরাজের। ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিলেই গ্রিমমেট ও হিরওয়ানির পাশে নাম লিখবেন মিরাজ।

basic-bank

Be the first to comment on "চতুর্থ স্পিনার হিসেবে রেকর্ড বইয়ে নাম উঠলো মিরাজের"

Leave a comment

Your email address will not be published.


*