শিরোনাম

দাউদকান্দিতে কাভার্ডভ্যান চাপায় ৩ জন নিহত

নিউজ ডেস্ক : দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু টোল প্লাজা নিকট কাভার্ড ভ্যান চাপায় এক নারী ও  শিশু নিহত হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান,  ঢাকা থেকে চট্টগ্রামগামী (ঢাকা মেট্রো-ঙ- ১৪-১৩০১) একটি কাভার্ডভ্যান  মেঘনা-গোমতী সেতু থেকে নামার সময় সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে ৫ জনকে চাপা দিয়ে রেলিংয়ের সাথে আটকে যায়। এতে ঘটনাস্থলে একজন এবং দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরো দুইজন মারা যায়। নিহতরা হলেন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার চানপুরের মাহম্মদ আলীর স্ত্রী রেজিয়া আক্তার(২৮), চাঁদপুরের কচুয়া উপজেলার জয়নগর গ্রামের ফারুক মিয়ার স্ত্রী রেজিয়া খাতুন(২৫) ও দাউদকান্দি উপজেলার রায়পুর গ্রামের কামাল মিয়ার পুত্র জিসান(৮)। আহত হয়েছেন নিহত রেজিয়া খাতুনের স্বামী ও এক সন্তান। নিহত দুই নারী ও আহত ফারুক মিয়া দাউদকান্দি ঘাটে বালু শ্রমিকের কাজ করতেন। চালক ও হেলপার পলাতক রয়েছে, কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক হাবিবুর রহমান জানান, আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

basic-bank

Be the first to comment on "দাউদকান্দিতে কাভার্ডভ্যান চাপায় ৩ জন নিহত"

Leave a comment

Your email address will not be published.


*