নিউজ ডেস্ক : বাংলাদেশের শিশু রোগ চিকিৎসার পথিকৃৎ জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের মৃত্যুতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ শনিবার এক শোক বার্তায় তিনি বলেন, ডা. খানের মৃত্যুতে বাংলাদেশের চিকিৎসা সেবার ক্ষেত্রে বিশাল শূন্যতার সৃষ্টি হল। এ দেশের স্বাস্থ্যসেবা, বিশেষ করে শিশু স্বাস্থ্যের উন্নয়নে তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে। মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়াও এম আর খানের মৃত্যুতে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, ভূমিপ্রতিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী এবং ভূমি সচিব মেছবাহ উল আলম গভীর শোক প্রকাশ করেছেন। এম আর খান শনিবার বিকেল ৪টা ২৫ মিনিটে তিনি রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মত্যুকালে তার বসয় হয়েছিল ৮৯ বছর। তিনি এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এম আর খানের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক

Be the first to comment on "এম আর খানের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক"