নিউজ ডেস্ক : সোমবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানাধীন শ্রীপুর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।
জানা গেছে, এদিন দুপুরে মহাসড়কের শ্রীপুর চন্দ্রিমা সিনেমা হলের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাস চাপায় ফিরোজ মিয়া (৩৫) নামের স্থানীয় একটি কারখানার নিরাপত্তা কর্মী ঘটনাস্থলেই নিহত হয়। প্রায় একই সময় শ্রীপুর বাসষ্ট্যান্ডে যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী (২৮) নিহত হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।

Be the first to comment on "আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২"