নিউজ ডেস্ক : সারাদেশে র্যাবের বিভিন্ন ক্যাম্পের অভিযানে ১২ লাখ ৫০ হাজার জাল টাকা উদ্ধার করা হয়েছে। এ সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে র্যাব হোর্ডকোয়াটার সূত্রে এ তথ্য জানা গেছে। র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিজানুর রহমান ভূইয়া জানান, র্যাব-৫,র্যাব-৮, র্যাব-১৩ নিজ নিজ এলাকায় ২৪ ঘণ্টার অভিযান চালিয়ে ১২ লক্ষ ৫০ হাজার জাল টাকা, জালনোট ছাপার কাজে ব্যবহৃত ১টি সিপিইউ, ১টি মনিটর, ১টি কিবোর্ড, ২টি প্রিন্টার, ৭৫৪ পিছ ইয়াবা ট্যাবলেট ও ২টি মোবাইল উদ্ধার করে। একই সঙ্গে এই অপরাধের সাথে জড়িত ৪ জনকে আটক করেছে র্যাব। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওসব এলাকায় মামলা করা হয়েছে বলে এএসপি মিজানুর রহমান জানান।
সারাদেশে সাড়ে ১২ লাখ টাকা জাল নোটসহ চারজনকে গ্রেফতার

Be the first to comment on "সারাদেশে সাড়ে ১২ লাখ টাকা জাল নোটসহ চারজনকে গ্রেফতার"