নিউজ ডেস্ক : ব্রিসবেনে দিবারাত্রির টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত ছিলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। দ্বিতীয় দিনে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন গতদিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব।
ম্যাচের দ্বিতীয় দিনে বল হাতে আমির-ওয়াহাব রিয়াজরা ঝড় তুললেও জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে স্বাগতিকরা। ৪২৯ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে পাকিস্তান।
গতকাল সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত ছিলেন স্মিথ। ১১০ রানে অপরাজিত ছিলেন স্মিথ। তার সঙ্গী ছিলেন হ্যান্ডসকম্ব ৬৪ রান নিয়ে। এই দুজনের ১৭৭ রানের জুটি ভাঙে ওয়াহাব রিয়াজের বলে। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই স্মিথকে উইকেটকিপার সরফরাজ আহমেদের ক্যাচে পরিণত করেন ওয়াহাব। আউট হওয়ার আগে ২২২ বলে ১৯ বাউন্ডারিতে ১৩০ রান করেন তিনি।
স্মিথের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। ভয়ঙ্কর হয়ে উঠেন গতকাল আঘাত নিয়ে মাঠ ছাড়া মোহাম্মদ আমির। এর মধ্যেই ২২৭ বলে ৩ অংকে পৌঁছে যান হ্যন্ডসকম্ব। ২ টেস্টের ৩ ইনিংসে এটি তার প্রথম সেঞ্চুরি। শেষ পর্যন্ত ২৪০ বলে ১০ চার এবং ১ ছক্কায় ১০৫ রান করে ওয়াহাব রিয়াজের বলে বোল্ড হয়ে যান এই তরুণ ব্যাটসম্যান। এরপর ৪২৯ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। মোহাম্মদ আমির এবং ওয়াহাব রিয়াজ ৪টি করে উইকেট নেন। ২ উইকেট নেন ইয়াসির শাহ। তবে রান দেওয়ার দিকে সবচেয়ে কৃপণ ছিলেন ইয়াসির শাহ।

Be the first to comment on "স্মিথের পর হ্যান্ডসকম্বের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রানের পাহাড়"