নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনে নির্বাচনী পরিবেশ ছিলো সুষ্ঠু ও শান্তিপূর্ণ। আজ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার একটি পর্যবেক্ষক দল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সদর ও বন্দর উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে এই তথ্য জানান।
সংস্থার ১০ সদস্য বিশিষ্ট পর্যবেক্ষক দলটি আজ ২৫ কেন্দ্র পর্যবেক্ষণ করেছেন।
তারা জানান, অধিকাংশ কেন্দ্রের বাইরে দলীয় সমর্থকদের সুস্পষ্ট প্রভাব দেখা গেলেও নির্বাচনী পরিবেশ ছিল সুষ্ঠু ও শান্তিপূর্ণ। সকালের দিকে ভোটার উপস্থিতি কম মনে হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। ভোটারদের উপস্থিতির হার ছিল আনুমানিক ৬৫ ভাগ। পর্যবেক্ষণকৃত কোন কেন্দ্রেই অপ্রীতিকর ও অনাকাঙ্খিত কোন ঘটনা ঘটেনি।
তারা জানান, আইন শৃংখলা বাহিনীর অধিক সংখ্যক উপস্থিতি, বিভিন্ন সংগঠনের নির্বাচন পর্যবেক্ষক ও অসংখ্য মিডিয়া কর্মীদের ভিড়ে দলীয় প্রতিক নিয়ে এবার স্থানীয় নির্বাচনী লড়াই ভিন্ন মাত্রা পেয়েছে।
পর্যবেক্ষণকৃত প্রায় সকল কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পর্যাপ্ত ছিলো। আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচনী কর্মকর্তাদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
‘নারায়ণগঞ্জে নির্বাচনী পরিবেশ ছিল সুষ্ঠু ও শান্তিপূর্ণ’

Be the first to comment on "‘নারায়ণগঞ্জে নির্বাচনী পরিবেশ ছিল সুষ্ঠু ও শান্তিপূর্ণ’"