শিরোনাম

সৌদি আরবে দেড়শ’ জন খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত : রেস্তোরাঁ বন্ধ

নিউজ ডেস্ক : সৌদি আরবের তায়েফ নগরীতে একটি রেস্তোরাঁর খাবার খেয়ে দেড়শ’ জন বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। এই ঘটনার পর রেস্তোরাঁটি বন্ধ ও এর কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বিভাগ স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৪৫ মিনিটে হাসপাতাল থেকে একটি জরুরি কল পায়।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তাদের জানানো হয় রেস্তোরাঁর খাবার খেয়ে ৩৬ জন বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

তিনি বলেন, পরে বিষক্রিয়ায় আক্রান্ত আরো রোগী হাসপাতালে ভর্তি হয়। হাসপাতাল থেকে ওই বার্তাটি পেয়ে অতিরিক্ত রোগীদের সামাল দিতে মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে সেখানে ১৫টি মেডিকেল টিম পাঠায়।

ইতোমধ্যে হাসপাতাল থেকে অনেক রোগীকে ছেড়ে দেয়া হয়েছে। অন্যান্যরা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছে। বর্তমানে একটি শিশু হাসপাতালে ছয় শিশু চিকিৎসাধীন রয়েছে। এদিকে তুরবাহ্ হাসপাতালে ৪৫ রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিইয়াহ্ হাসপাতালে ১৯ রোগীকে এবং খুরমা হাসপাতালে সাত জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসা গ্রহণ শেষে মোট ৭৩ জন বাড়ি ফিরে গেছে।

basic-bank

Be the first to comment on "সৌদি আরবে দেড়শ’ জন খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত : রেস্তোরাঁ বন্ধ"

Leave a comment

Your email address will not be published.


*