নিউজ ডেস্ক : ভারতের রাজ্যস্থান রাজ্যে ঘন কুয়াশার কারণে অন্তত ৫০টি গাড়ি সংঘর্ষে জড়িয়েছে। এতে অন্তত ১৬ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকডজন মানুষ।
আজ রবিবার সকালে রাজ্যের জয়পুর শহরের কানোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, সংঘর্ষে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহও উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Be the first to comment on "রাজস্থানে ঘন কুয়াশায় ৫০ গাড়ির সংঘর্ষে নিহত ১৬"