শিরোনাম

লোহাগড়ায় দু’ডাকাত আটক ॥ স্বর্ণ উদ্ধার

নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় একটি হিন্দু বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশ দুইজন ডাকাতকে গ্রেফতার করেছে। বুধবার (১৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পৌর এলাকার কচুবাড়িয়ার মেঘনাথ কুমারের বাড়িতে ডাকাতি হয়। এ ঘটনায় ২০ জুলাই রাতে মেঘনাথ কুমার দো, বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতার হওয়া ডাকাতেরা হলো উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের মশিয়ার মোল্যার ছেলে কিসলু মোল্লা (৩০) ও পৌর এলাকার কচুবাড়িয়া গ্রামের বাদশা শেখ’র ছেলে মিরাজ শেখ (৩২)। তাদের স্বীকারোক্তি মোতাবেক দেড় ভরি স্বর্ণ উদ্ধার হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এসআই মিল্টন কুমার দেবদাস জানান, কিসলু মোল্লাকে যশোরের অভয়নগর থানার নোয়াগ্রামের একটি বাড়ি থেকে এবং মিরাজকে লোহাগড়া পৌর এলাকার রামপুর গ্রাম থেকে গত রাববার রাতে গ্রেফতার করা হয়েছে। ধৃত দুজনকে সোমবার (২৩ জুলাই) দুপুরে নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বড়ালের আদালতে হাজির করা হয়। তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহন করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় দু’ডাকাত আটক ॥ স্বর্ণ উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*