শিরোনাম

লোহাগড়ায় নিহত ইউপি চেয়ারম্যান বদর পরিবারের খাদ্য সহায়তা

লোহাগড়ায় সন্ত্রাসী হামলায় নিহত ইউপি চেয়ারম্যান বদর পরিবারের খাদ্য সহায়তা

নিউজ ডেস্ক ॥ করোনা ভাইরাস প্রতিরোধ ও সামাজিক দুরত্ব বজায় রেখে নড়াইলের লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিহত বদর খন্দকারের পরিবারের পক্ষ থেকে আট’শ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় চেয়ারম্যানের নিজ বাড়ি চরবগজুড়িতে এ খাদ্য সহায়তা প্রদান করেন নিহত বদর চেয়ারম্যানের স্ত্রী নাজমিন খন্দাকার, মা’ রাবেয়া বেগম, ও ভাই বাবর খন্দকার। খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা আ’লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে পরিবারপ্রতি ৫ কেজি চাউল, ২ কেজি আলু ও কেজি ডাল। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লোহাগড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সমাজ সেবক হেমায়েত হোসেন, মহিউদ্দীন ভূইয়া, ইউপি সদস্য রসুল মিয়া ও টুলু শেখ প্রমুখ। নিহত বদরের স্ত্রী নাজমিন খন্দকার বলেন, প্রধান মন্ত্রীর আহবানে সাড়া দিয়ে করোনা পরিস্থিতিতে ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে সামান্য সহযোগিতা করে এলাকাবাসীর সেবা করতে চাই। উল্লেখ্য, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারী সন্ত্রাসী হামলায় লোহাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান বদর খন্দকার নিহত হন।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় নিহত ইউপি চেয়ারম্যান বদর পরিবারের খাদ্য সহায়তা"

Leave a comment

Your email address will not be published.


*