শিরোনাম

বাঘারপাড়ায় গ্রীন টাচ’র খাদ্য সামগ্রী বিতরণ

বাঘারপাড়ায় গ্রীন টাচ’র খাদ্য সামগ্রী বিতরণ

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি ॥ শনিবার যশোরের বাঘারপাড়ায় বেসরকারী সংস্থা গ্রীন টাচ’র (ইউএসএ) উদ্যোগে করোনা সংকটে থাকা শতাধিক কর্মহীন ঘরবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রথমদিন উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের ধুপখালি গ্রামের শতাধিক কর্মহীন ঘরবন্দি মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রীর তালিকায় রাখা হয়েছে চাল,ডাল,আলু,তেলসহ কয়েকটি নিত্যপণ্য । সংস্থাটির নিবার্হী পরিচালক ভিক্টর লিয়াকত এলাহীর সহযোগীতা ও বাংলাদেশের নির্বাহী পরিচালক আবু হুরায়রা পিকুলের তত্বাবধায়নে এ কার্যক্রম শুরু করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন গ্রীন টাচ’র আঞ্চলিক পরিচালক এনায়েত হোসেন লিটন, স্থানীয় সমাজসেবক শাহাদৎ হোসেন মোল্যা ও আবুজার হোসেন প্রমুখ।

basic-bank

Be the first to comment on "বাঘারপাড়ায় গ্রীন টাচ’র খাদ্য সামগ্রী বিতরণ"

Leave a comment

Your email address will not be published.


*