নিউজ ডেস্ক : পবিত্র রমজান ও ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের মতো টাঙ্গাইল জেলায় পুলিশের বিশেষ সাড়াঁশি অভিযান চলছে। অভিযানের দ্বিতীয় দিনে জেলায় ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত থেকে শুরু হয়ে শনিবার সকাল পর্যন্ত টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গত দুইদিনে টাঙ্গাইল পুলিশ ১৩৩ জনকে গ্রেফতার করেছে। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান জানান, টাঙ্গাইল সদর, মির্জাপুর, নাগরপুর, সখীপুর, বাসাইল, দেলদুয়ার, মধুপুর, ঘাটাইল, কালিহাতী, ভূঞাপুর, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা, ধনবাড়ি, গোপালপুর থানাগুলো থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃদের মধ্যে ওয়ারেন্টভুক্ত, বিভিন্ন মামলার নিয়মিত আসামীসহ সন্ত্রাসী, মাদক বিক্রেতা ও সেবনকারী রয়েছে বলে পুলিশ জানিয়েছে। জেলার অস্ত্রধারী সন্ত্রাসী, সর্বহারা, চাঁদাবাজ, ডাকাত ও জঙ্গী গ্রেফতারের এই বিশেষ অভিযান ঈদ পর্যন্ত চলবে বলে তিনি জানান।
পুলিশের বিশেষ অভিযানে দুই দিনে টাঙ্গাইলে ১৩৩ জন গ্রেফতার

Be the first to comment on "পুলিশের বিশেষ অভিযানে দুই দিনে টাঙ্গাইলে ১৩৩ জন গ্রেফতার"