শিরোনাম

ধামরাইয়ে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

নিউজ ডেস্ক : ঢাকার ধামরাইয়ে সাংবাদিক আজাহারুল ইসলাম রাজুর একটি মোটরসাইকেল চুরি হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার কালামপুর পদ্মা জেনারেল হাসপাতালের সামনে থেকে মোটরসাইকেলটি চুরি হয়।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রাজু দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ধামরাই প্রতিনিধি।
সাংবাদিক আজাহারুল ইসলাম রাজু জানান, গতকাল বুধবার সন্ধ্যায় তাঁর ডিসকভার কালো রঙের ১৩৫ সিসি মোটরসাইকেলটি (ঢাকা-ল-১১-০৪৪৫) হাসপাতালের সামনে পার্কিং করে তাঁর মালিকানাধীন পদ্মা জেনারেল হাসপাতালের জরুরি সভায় যোগ দেন। এ সুযোগে দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেলটি চুরি করে পালিয়ে যায়। মোটরসাইকেলটি উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন ধামরাই থানার ওসি মোহাম্মাদ রিজাউল হক।

basic-bank

Be the first to comment on "ধামরাইয়ে সাংবাদিকের মোটরসাইকেল চুরি"

Leave a comment

Your email address will not be published.


*