শিরোনাম

‘নায়িকাকে খোলামেলা দৃশ্য করতে হতেই পারে’

নিউজ ডেস্ক : ‘ছত্রাক’ ছবিতে খোলামেলা দৃশ্যে দেখা গেছে টালিগঞ্জের অভিনেত্রী পাওলি দামকে। ‘ক্ষত’ ছবিতেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাহসী দৃশ্যে অভিনয় করেছেন। এতে পাওলির প্রেমিক অর্জুন রাগ করেন না তো? সম্প্রতি আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে এর উত্তর দিয়েছেন পাওলি।

তিনি বলেন, এ সব নিয়ে অর্জুনের সঙ্গে কোনও কথাই হয়নি। অর্জুনের ম্যাচিউরিটি লেবেল আমার থেকে অনেক বেশি। আর অভিনয় করতে গেলে চরিত্রের প্রয়োজনে নায়িকাকে খোলামেলা দৃশ্য করতে হতেই পারে!

শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের ‘দেবদাস’ অবলম্বনে ‘দেবী’ নামে সিনেমা নির্মাণ করছেন কলকাতার ঋক বসু। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পাওলি। এছাড়া ‘সত্তা’ নামের পাওলির একটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা শাকিব খান।

 

basic-bank

Be the first to comment on "‘নায়িকাকে খোলামেলা দৃশ্য করতে হতেই পারে’"

Leave a comment

Your email address will not be published.


*