শিরোনাম

প্রেমিকের সাথে অন্তরঙ্গতার কথা স্বীকার করলেন প্রিয়াঙ্কা

নিউজ ডেস্ক : “ফোনে সেক্স করেছেন? প্রাক্তন বয়ফ্রেন্ডকে চুমু খেয়েছেন? পার্টনারের সঙ্গে গোসল করেছেন?” এই সব প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা চোপড়া একটাই উত্তর দিয়েছেন। “হ্যাঁ।

” সম্প্রতি কফি উইথ করণ টক শো-তে এসেছিলেন তিনি। সেখানেই প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গতাসহ নিজের অনেক ব্যক্তিগত কথা ব্যক্ত করলেন দেশি গার্ল।
এপিসোডের শুরু হয়েছিল প্রিয়াঙ্কার হলিউড যাত্রার কথা দিয়ে। তাঁর কোয়ান্টিকোয় সুযোগ পাওয়া, হলিউড ডেবিউ বেওয়াচ, তাঁর লাইমলাইটে আসা এইসব নিয়েই করণের সঙ্গে কথা বলছিলেন প্রিয়াঙ্কা। তিনি এও জানান, বেওয়াচের প্রচারে ভারতে আসতে পারেন ডোয়াইন জনসন। তিনি এও জানিয়েছেন, তিনি যখন হলিউডে শুটিং করতেন, অনেক ফ্যান তাঁকে ঘিরে থাকত। আর তাঁর কো-স্টাররা সেইসব মুহূর্তের ছবি তুলতেন। কারণ, কোনও বলিউড স্টার আর তাঁর এত ফ্যান দেখতে অভ্যস্ত নন তাঁরা।

দীপিকার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও কথা বলেন প্রিয়াঙ্কা। জানান, তিনি খুশি যে ভারত থেকে আরও বেশি ট্যালেন্ট হলিউডে সুযোগ পাচ্ছে। দীপিকা আর সোনমের জন্য তিনি গর্বিত।

শো-এর র‍্যাপিড ফায়ার রাউন্ডে প্রিয়াঙ্কা তাঁর ব্যক্তিগত কিছু কথা শেয়ার করেন। তিনি জানান, ব্রেক আপের পর প্রাক্তন বয়ফ্রেন্ডকে তিনি চুমু খেয়েছিলেন। ফোন সেক্স? তাও করেছিলেন। এমনকী পার্টনারের সঙ্গে গোসল করার কথাও স্বীকার করেন তিনি।

basic-bank

Be the first to comment on "প্রেমিকের সাথে অন্তরঙ্গতার কথা স্বীকার করলেন প্রিয়াঙ্কা"

Leave a comment

Your email address will not be published.


*