নিউজ ডেস্ক : ‘ইমরান আমার সঙ্গে যা করেছেন, তা যেন গোটা পাকিস্তানের সঙ্গে না করেন৷’ প্রাক্তন স্বামীর বিষয়ে কথা বলতে গিয়ে এমন কথাই বলে ফেললেন তাঁর স্ত্রী রেহাম খান৷ একটি বেসরকারি সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি প্রাক্তন স্বামীর বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন৷ প্রাক্তন স্বামীর বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘মজা করে স্বামীর কাছে বিবাহবার্ষিকীর উপহার চেয়েছিলাম৷ কিন্তু তিনি আমায় উপহারের বদলে ডিভোর্স দিয়েছেন৷’
রেহামের এহেন বক্তব্যের ফলে যে প্রাক্তন ক্রিকেটার এবং রাজনীতিবিদ ইমরান খানের ভাবমূর্তি ধাক্কা খেল তা আর বলার অপেক্ষা রাখে না৷ প্রসঙ্গত, ইমরান এবং সাংবাদিক রেহামের বিয়ে স্থায়ী হয়েছিল মাত্র ১০ মাসের জন্য৷ এরপরই ব্যক্তিগত অশান্তির কারণে রেহামের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় ইমরানের।
সূত্র: সংবাদ প্রতিদিন

Be the first to comment on "বিবাহবার্ষিকীর উপহারের বদলে ডিভোর্স"