শিরোনাম

বিমানবন্দরে জিনের আগুনে দগ্ধ এক নারী

নিউজ ডেস্ক : রাজধানীর বিমানবন্দর এলাকায় শামীমা আক্তার রুনা (৪০) নামের এক নারী রহস্যজনকভাবে দগ্ধ হয়েছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছে। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডাঃ পার্থ শংকর পাল জানান, নারীর শরীরের শ্বাসনালীসহ ৪৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশংকাজনক।

হাসপতালে আহত দগ্ধ শামীমা প্রলাপ বকছিলেন, সঙ্গে থাকা বদ জিন তাকে আগুন ধরিয়ে দিয়েছে। দগ্ধ রুনার বরাত দিয়ে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন জানান, তিনি নারায়ণগঞ্জ ফতুল্লা কাশিপুর এলাকায় থাকত। শুক্রবার রাত দুইটার সময় তার সাথে থাকা বদ জিন তাকে বিমানবন্দর রেল লাইন বালুর মাঠ এলাকায় নিয়ে আসে। এরপর শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর গোলচত্বরে তার গায়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে দৌড়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সামনে এসে পড়লে তাকে উদ্ধার করে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এসআই মোঃ ফরহাদ জানান, কিভাবে তার শরীরে আগুন লেগেছে। তা জানা যায়নি।

basic-bank

Be the first to comment on "বিমানবন্দরে জিনের আগুনে দগ্ধ এক নারী"

Leave a comment

Your email address will not be published.


*