নড়াইল প্রতিনিধি:নড়াইল জেলায় বোরো আবাদের ধুম পড়েছে কৃষকদের মাঝে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বীজতলা থেকে চারা উত্তোলন, জমি তৈরি, চারা রোপণের কাজে শীত উপেক্ষা করে বোরো ধান রোপন করছেন কৃষকরা ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলতি বছর আবহাওয়া বোরো চাষের অনুকূলে থাকায় ও বীজতলা রোগ-বালাই না থাকায় চাষিরা বোরো চাষে ব্যস্ত হয়ে পড়েছেন। তারা ৩০ থেকে ৪০ দিন বয়সী চারা জমিতে রোপণ করছেন। তবে মাঘ মাসের শেষের দিকে পুরোদমে বোরো রোপণ শুরু হবে বলে কৃষকেরা জানিয়েছেন। জেলায় ৪২ হাজার ১৩৪ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি আমন মৌসুমে ধানের ফলন ও ভাল দাম পাওয়ায় জেলায় কৃষকেরা বোরো চাষে আগ্রহী হয়ে উঠেছে। নড়াইল সদর উপজেলার মুলদাইড় গ্রামে কৃষক আহম্মদ আলী জানান, বোরো ধানের চারা উৎপাদন শেষ হয়েছে। রোপণের জন্য জমি তৈরি করা হচ্ছে। তিনি চলতি মৌসুমে ৫ একর জমিতে বোরো চাষাবাদ করবেন। এখন পর্যন্তু ৩ একর জমিতে বোরো রোপন করা হয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে এবার ভালো ফলন হবে বলে আশা করছেন তিনি। নড়াইলের লোহাগড়া উপজেলার চাচই গ্রামের কৃষক রবিউল ইসলাম জানান, তিনি এ বছর এক একর জমিতে বোরো রোপণ করবেন। এ সপ্তাহের মধ্যে জমিতে চারা রোপণ কাজ সম্পন্ন হবে। নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, জেলায় এ বছর ২ হাজার ৪শ’ ৪৬ হেক্টর জমিতে বোরো আবাদের জন্য বিতলা তৈরীকরা হয়েছে। এবছর জেলায় ৪২ হাজার ১৩৪ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
বোরো ধান রোপনে ব্যস্ত নড়াইলের কৃষক
বোরো ধান রোপনে ব্যস্ত নড়াইলের কৃষক
Be the first to comment on "বোরো ধান রোপনে ব্যস্ত নড়াইলের কৃষক"