শিরোনাম

ভারতবিরোধী জঙ্গি কার্যক্রমে এবার দাউদ ইব্রাহিম

নিউজ ডেস্ক : ভারতবিরোধী জেহাদিগোষ্ঠীতে যোগ দিতে পারে ভারতের মোস্ট ওয়ান্টেড মাফিয়া ডন দাউদ ইব্রাহিম। কাশ্মীর দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছে জামাত উদ দাওয়া প্রধান হাফিজ সইদের ছেলে তালহা। তার কথায়, কাশ্মীর–সহ সারা ভারতে অচলাবস্থা তৈরিতে এবার সক্রিয় হবে দাউদ।
গত ৫ ফেব্রুয়ারি কাশ্মীর দিবস পালন করে বিচ্ছিন্নতাবাদী নেতারা। সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় গোয়েন্দারাও। প্রতিরক্ষা বিশেষজ্ঞের বক্তব্য তুলে ধরে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ‘‌তালহা জানিয়েছে দাউদ এবং জেহাদ এবার সমার্থক হবে। এরপরেই বাড়বে জঙ্গি কার্যক্রম। ’
এই ঘোষণার পরেই ঘুম ছুটেছে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর। মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণের পরেও একাধিক ঘটনায় উঠেছে দাউদের নাম। তবে কোন জঙ্গি সংগঠনের পক্ষ থেকেই দাউদ–যোগ স্বীকার করা হয়নি। তাই হাফিজের ছেলে তালহার কথা উদ্বেগ বাড়িয়েছে। ফ্লাইং অফিসার শিবাজি দেশপাণ্ডে বলেছেন, ‘দাউদ যে সন্ত্রাসবাদী কাজকর্মে যুক্ত তা নিয়ে কোন সন্দেহ থাকার কথা নয়। ’

সূত্র: সংবাদ প্রতিদিন

basic-bank

Be the first to comment on "ভারতবিরোধী জঙ্গি কার্যক্রমে এবার দাউদ ইব্রাহিম"

Leave a comment

Your email address will not be published.


*