শিরোনাম

বেনজামার জোড়া গোলে রিয়ালের জয়

নিউজ ডেস্ক : লা লিগায় এইবারের বিপক্ষে ম্যাচে ইনজুরির কারণে দলে ছিলেন না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আর নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে ছিলেন গ্যারেথ বেলও। তবে তাদের অভাব পূরন করে দিয়েছেন ‘বিবিসি’ আক্রমণত্রয়ীর আরেক তারকা করিম বেনজামা। তার জোড়া গোলে ৪-১ ব্যবধানের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
শনিবার রাতে এইবারের মাঠে আতিথ্য নেয় রিয়াল। প্রতিপক্ষের জালে বল পাঠাতে খুব বেশি সময় নেয়নি জিনেদিন জিদানের শিষ্যরা। ম্যাচের ১৪তম মিনিটে রোনালদো বিপরীতে খেলতে নামা মার্কো অ্যাসেনসিও বাঁ-দিক থেকে বল পাঠান গোলপোস্টের সামনে। প্রথম চেষ্টায় বেনজামার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। তবে দ্বিতীয়বার বল পেয়েই আবারও শট নিয়ে লক্ষ্যভেদ করেন এই ফরাসি তারকা।
২৫তম মিনিটে বেনজামা স্কোরলাইন ২-০ করেন। রদ্রিগেজের বাঁ পায়ের ফ্রি-কিকে সহজইে গোল করেন বেনজামা। চার মিনিট পর কলম্বিয়ান প্লেমেকারকে গোল বানিয়ে দেন তিনি। ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।দ্বিতীয়ার্ধে ৬০তম মিনিটে গোল ব্যবধান ৪-০ করে জয়টা নিশ্চিত করে নেন অ্যাসেনসিও। যদিও ৭২তম মিনিটে রুবেন পেনোর গোলে একটি শোধ দেয় এইবার।
এই জয়ে বার্সেলোনার কাছে হারানো শীর্ষস্থান ফিরে পেলেও পরের ম্যাচে বার্সা সেল্টা ভিগোকে ৫-০ গোলে হারালে আবারও দ্বিতীয়স্থানে নেমে যেতে হয়েছে রিয়ালকে। ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে জিদানের শিষ্যরা। আর এক ম্যাচ বেশি খেলা বার্সা ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।

basic-bank

Be the first to comment on "বেনজামার জোড়া গোলে রিয়ালের জয়"

Leave a comment

Your email address will not be published.


*