শিরোনাম

ভারতে পোশাক কারখানায় আগুন, নিহত ১৩

নিউজ ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির কাছেই উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটি পোশাক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে গাজিয়াবাদের শাহিবাবাদ এলাকায় ওই পোশাক কারখানাটিতে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪ টি গাড়ি পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

ভগত সিং নামে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন শুক্রবার ভোর সাড়ে চারটা নাগাদ শাহিবাবাদের আবাসিক এলাকায় অবস্থিত একটি পোশাক তৈরির কারখানায় আগুন লাগে। তাতে ১৩ জনের মৃত্যু হয়েছে। ওই সময় কারখানার মধ্যে অনেকে ঘুমন্ত অবস্থায় ছিলেন।

পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটেই আগুন লেগে থাকতে পারে। কারখানাটিতে লেদার জ্যাকেট ও পোশাক তৈরি করা হতো। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

basic-bank

Be the first to comment on "ভারতে পোশাক কারখানায় আগুন, নিহত ১৩"

Leave a comment

Your email address will not be published.


*