শিরোনাম

লুকোচুরি প্রেমে মেতেছেন শ্রদ্ধা–ফারহান!‌

নিউজ ডেস্ক : তাদের প্রেমের গল্প নিয়ে এখন বেশ চর্চা চলছে বলিউড পাড়ায়। তবে এখনই সকলের নজর কাড়তে চাইছেন না ফারহান আখতার ও শ্রদ্ধা কাপুর। তাইতো লোকচক্ষুকে এড়িয়ে নিভৃতে দেখা করছেন তারা। শ্যুটিং সেরে গতকালই মুম্বাই ফিরেছেন শ্রদ্ধা কাপুর।। তবে শ্রদ্ধা কাপুর বাড়ি ফেরেননি। বিমানবন্দর থেকে সোজা ফারহান আখতারের বাড়িতে হাজির হন তিনি। বেশ খানিকটা সময় কাটিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন শ্রদ্ধা। কিন্তু বরাবরের মতো সংবাদমাধ্যমকে দেখে লুকোনোর চেষ্টা করেননি তারা দু’জনের কেউই। হাসিমুখেই শ্রদ্ধাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছেন ফারহান। ‘‌রক অন–২’‌ ছবির সেট থেকেই শ্রদ্ধা–ফারহানের ঘনিষ্ঠতা শুরু হয়। তবে এ ব্যাপারে মুখ খুলতে নারাজ দু’‌জনেই। অধুনা আখতারের সঙ্গে ফারহানের সবে বিচ্ছেদ হয়েছে। তাই হয়তো‌ দু’‌জনেই আরও কিছুক্ষন সময় চাইছেন।

basic-bank

Be the first to comment on "লুকোচুরি প্রেমে মেতেছেন শ্রদ্ধা–ফারহান!‌"

Leave a comment

Your email address will not be published.


*