শিরোনাম

হ্যাকারদের কবলে পড়েছিল ট্রাম্প-হিলারির সাইট

নিউজ ডেস্ক : সম্প্রতি ইন্টারনেটে এক বিশাল সাইবার হমলা চালানো হয়। এই সাইবার হামলার সময় হ্যাকাররা সে সময় মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প এবং হিলারি ক্লিনটন-এর ওয়েবসাইটও হ্যাক করতে চেষ্টা চালিয়েছিল। খবর সিএনএন এর। মিরাই বনেট দিয়ে এই সাইবার আক্রমণ চালানো হয়। এটি হচ্ছে সংক্রমিত ইন্টারনেট সংযুক্ত ডিভাইসের জোট, এগুলো সাইবার হামলায় মহাঅস্ত্র-এর মতো কাজ করে থাকে। এই মিরাই বনেট বিশাল পরিমাণে ডেটা কম্পিউটার সার্ভারে প্রেরণ করে। ওয়েবসাইটকে সরিয়ে ফেলা এবং দক্ষতার সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে ইন্টারনেটের বাইরে নিয়ে আশা এর কাজ। এই সাইবার অস্ত্রের কম্পিউটার কোডটি কারা বানিয়েছিল, তা এখনও জানা যায়নি। হ্যাকাররা পুনরায় এমন আক্রমণ করার জন্য এ ধরনের ব্লুপ্রিন্ট চারদিকে ছড়িয়ে দিচ্ছে।

basic-bank

Be the first to comment on "হ্যাকারদের কবলে পড়েছিল ট্রাম্প-হিলারির সাইট"

Leave a comment

Your email address will not be published.


*