নিউজ ডেস্ক : মাত্র কয়েক মাসের ব্যবধানেই কৃষ্ণা আনন্দের কমেডি শো ছেড়ে বেরিয়ে গেলেন আরেক বলিউড তারকা জন আব্রাহাম। সোনাক্ষী সিংহের সঙ্গে ‘ফোর্স টু’ ছবির প্রচারে টেলিভিশন কমেডি শো ‘কমেডি নাইটস বাঁচাও তাজা’য় গিয়েছিলেন জন। সেখানেই কমেডিয়ান কৃষ্ণা আনন্দ নানারকম ঠাট্টা শুরু করেন জনকে নিয়ে। জন সেই মজাটা নিতে পারেননি ভালভাবে, তাই মাঝপথে বেরিয়ে যান শো ছেড়ে। কৃষ্ণা সঙ্গে সঙ্গে তার কাছে ক্ষমাও চান জন আব্রাহামের কাছে। কিন্তু জন ফেরেননি। এর আগে এই একই কমেডি অনুষ্ঠানে ‘পার্চডে’ ছবির প্রচারে ছবির নায়িকা তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়কেও গায়ের রং নিয়ে করা হয়। কিন্তু তা এতই কুরুচিপূর্ণ ছিল, যে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। তবে কৃষ্ণা সেবার ক্ষমা চাননি। বরং ‘পার্চডে’র অন্য অভিনেত্রী রাধিকা আপ্তে তন্নিষ্ঠার তুলনায় ‘দামি’ অভিনেত্রী ইত্যাদি বলে ঘটনার মোড় অন্য দিকে ঘুরিয়ে দিয়েছিলেন। যদিও চ্যানেল কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছিলেন তন্নিষ্ঠার কাছে।কৃষ্ণার মতে জন নিশ্চয়ই আরও দামি তারকা। তাই নিজেই ক্ষমা চাইতে গিয়েছিলেন তার কাছে। কিন্তু মন গলেনি জনের। কৃষ্ণা নাকি জনের ‘পাপ’ ছবিটা নিয়ে কিছু আপত্তিকর কথা বলেছিলেন। তখনই জন বলেন, ‘‘ওটা আমার কেরিয়ারের অন্যতম প্রিয় ছবি।’’ এ কথা বলেই বেরিয়ে যান জন আব্রাহাম।
কমেডি শো’র মাঝপথেই চলে গেলেন জন

Be the first to comment on "কমেডি শো’র মাঝপথেই চলে গেলেন জন"