নিউজ ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের জয় আসন্ন দেখে যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে ইচ্ছুকরা কানাডার অভিবাস সাইটে হুমড়ি খেয়ে পড়ছেন। আর এতে কানাডার অভিবাসন সাইটটি ক্র্যাশ করেছে।
ফলে “সিটিজেনশীপ অ্যান্ড ইমিগ্রেশন ইন কানাডা” নামে কানাডা সরকারের অভিবাসন বিভাগের দাপ্তরিক ওয়েবসাইটটি বন্ধ হয়ে গেছে। ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্র ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছুক অসংখ্য ভিজিটর একযোগে সাইটটিতে প্রবেশ করায় লোড সইতে না পেরে সেটি ক্র্যাশ করে।
ট্রাম্পের জয় আসন্ন দেখে তার বিরোধী শিবিরে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
এর আগে একই রকম আতঙ্ক এবং উদ্বেগ দেখা গিয়েছিল যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন এবং ব্রেক্সিট বা ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের প্রস্থান সংক্রান্ত নির্বাচনের ভোট গ্রহণের সময়ও।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট
মার্কিন ভিজিটরদের চাপে ক্র্যাশ করেছে কানাডার অভিবাসন সাইট!

Be the first to comment on "মার্কিন ভিজিটরদের চাপে ক্র্যাশ করেছে কানাডার অভিবাসন সাইট!"