শিরোনাম

যাত্রাবাড়ীতে গৃহবধূর আত্মহত্যা

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মেঘলা আক্তার মুক্তা (২৯) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার রাতে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুক্তা ঢাকার ওয়ারির নারিন্দা এলাকার মৃত আব্দুল করিমের মেয়ে এবং ফল ব্যবসায়ী আমিনুল ইসলামের স্ত্রী। তিনি তার স্বামী ও তিন সন্তানসহ যাত্রাবাড়ীর ওই বাসায় থাকতেন। নিহতের ছোট ভাই হৃদয় জানান, রবিবার রাত সাড়ে ১১টায় স্বামী আমিনুলের সঙ্গে মুক্তার ঝগড়া হয়। এ সময় আমিনুল মারধর করলে মুক্তা বাসার একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

 

basic-bank

Be the first to comment on "যাত্রাবাড়ীতে গৃহবধূর আত্মহত্যা"

Leave a comment

Your email address will not be published.


*