শিরোনাম

রায়গঞ্জে পুলিশের ভ্যান খাদে, এসআই-সহ আহত ৪

নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের রায়গঞ্জের ১৬ মাইল মহাসড়কে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে এসআই-সহ চার পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন এসআই আশফাকুর রহমান, কনস্টেবল আব্দুল গফুর, গোলাম শফি এবং পিকআপের চালক রফিকুল ইসলাম।

আজ সোমবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।
আহতদেরকে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিতসার জন্য তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, রায়গঞ্জ থানা পুলিশ পিকআপ ভ্যান নিয়ে দায়িত্ব পালন করছিল। মহাসড়কের ষোলমাইল নামক স্থানে ঢাকাগামী ভুরুঙ্গমারী পরিবহনের একটি বাস পিকআপটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আহত হন চার পুলিশ সদস্য। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় পুলিশের পিকআপটি দুমড়েমুচড়ে যায়। পুলিশ বাসটিকে আটক করেছে।

basic-bank

Be the first to comment on "রায়গঞ্জে পুলিশের ভ্যান খাদে, এসআই-সহ আহত ৪"

Leave a comment

Your email address will not be published.


*