নিউজ ডেস্ক : ম্যানচেস্টারে আর সুদিন নেই ওয়েন রুনির। জাতীয় দলেও ব্রাত্য।
তবুও এশিয়ার ক্লাবগুলো ওয়েন রুনিকেই টার্গেট করেছে। চীনের দুটো বড় ক্লাবের চোখ এখন রুনির দিকে। জানা গেছে, এই ম্যানইউ তারকাকে নাকি মোটা অংকের প্রস্তাব দিয়েছে চাইনিজ প্রিমিয়ার লিগের দুটো ক্লাব।
চীনের সবচেয়ে ধনী ক্লাব গুয়াঙঝাউ অ্যাভারগ্র্যান্ডে আর বেইজিংয়ের একটি ক্লাব রুনিকে প্রতি সপ্তাহে সাত লাখ পাউন্ড অফার করেছে। এমনিতেই মরিনহো জমানায় ম্যানইউয়ের প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না তারকা স্ট্রাইকার। এমনকি জাতীয় দলেও প্রথম একাদশে ব্রাত্য তিনি। সেটা মাথায় রেখেই রুনিকে চীনে আনতে নিয়ে মরিয়া দুটো ক্লাব।
২০১৯ সাল পর্যন্ত ম্যানইউয়ের সঙ্গে চুক্তি রয়েছে রুনির। সাপ্তাহিক ৭ লাখ পাউন্ডের চুক্তিতে চীনের ক্লাবে গেলে বিশ্বের অন্যতম ধনী ফুটবলার হবেন তারকা স্ট্রাইকার। যদিও রুনি এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

Be the first to comment on "রুনিকে বিশাল অংকের অর্থ প্রস্তাব করল চীনা ক্লাব!"