নিউজ ডেস্ক ॥ মহামারী করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও সরকারের যুগোপযোগী উদ্যোগ লগডাউন শিথিল পরবর্তি সচেতনতা বৃদ্ধির লক্ষে নড়াইলের লোহাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফরিদ শেখের নেতৃত্বে শনিবার (১৭জুলাই) সকাল ১১ টায় কালনা ফেরিঘাটে একটি দল কালনা ফেরীঘাট ও আশ-পাশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ব্যবসায়ী, পথচারি, বাস, ট্রাক, নৌকা,ভ্যানচালক ও শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ করেন। সাথে সচেতন হওয়ার পরামশসহ বিভিন্ন প্রচারনা চালানো হয়। মাস্ক বিতরণ কর্মসূচির উদ্ভোধন করেন লোহাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: নজরুল শিকদার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া পৌর কাউন্সিলর উজ্জল মোল্যা, লোহাগড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রুহুল আমীন, যুবলীগ নেতা মতিউর রহমান মুন্না, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ শিকদার ও আরমান শেখসহ অনেক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। তাদের নিজস্ব অর্থায়নে প্রায় ৭ শতাধিক মানুষের মধ্যে মাস্ক বিতরণ করবেন। এ কর্মসূচি ঈদের আগের দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে তারা জানান।
লোহাগড়া ইউনিয়ন আ’লীগের উদ্যোগে মাক্স বিতরন
লোহাগড়া ইউনিয়ন আ’লীগের উদ্যোগে মাক্স বিতরন
Be the first to comment on "লোহাগড়া ইউনিয়ন আ’লীগের উদ্যোগে মাক্স বিতরন"