শিরোনাম

হেডফোন জ্যাকহীন হবে স্যামসাং গ্যালাক্সি নোট ৮!

নিউজ ডেস্ক : স্যামসাং গ্যালাক্সি নোট ৭ বিস্ফোরণের ঘটনা চলাকালীনই অনলাইনে গ্যালাক্সি নোট ৮ স্মার্টফোনের তথ্য ফাঁস করল সংবাদমাধ্যম স্যাম মোবাইল।

সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে জানায়, নতুন সংস্করণগুলো অভ্যন্তরীণভাবে ড্রিম এবং ড্রিম ২ নামে ডাকা হচ্ছে। ফোনগুলোর মোবাইল নম্বর যথাক্রমে এসএম-জি৯৫০ এবং এসএমজি৯৫৫।

সুতরাং স্যামসাং গ্যালাক্সি নোট ৮ স্মার্টফোনের দুটি মডেল থাকবে। একটিতে নোট ৭ স্মার্টফোনের মতো কার্ভড এজ এবং আরেকটিতে রেগুলার ফ্লাট এজ থাকবে। এটি স্যামসাংয়ের এস সিরিজের ফ্ল্যাগশিপের অনুরূপ ফরম্যাট। তবে ফোনটির সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে এটিতে ৩.৫ মিলিমিটার পোর্টের পরিবর্তে ইউএসবি টাইপ-সি থাকতে পারে।

বর্তমানে হেডফোন পোর্ট বিহীন স্মার্টফোন ছেড়ে আলোচনায় আছে অ্যাপল। এখন দেখার বিষয়, স্যামসাংও অ্যাপলের দেখানো পথে হাঁটে কিনা।

basic-bank

Be the first to comment on "হেডফোন জ্যাকহীন হবে স্যামসাং গ্যালাক্সি নোট ৮!"

Leave a comment

Your email address will not be published.


*