নিউজ ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে টেলিফোনে কথা বলবেন যুক্তরাষ্ট্রের নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার সকালে এই দুই নেতার ফোনালাপের কথা রয়েছে বলে হোয়াইট হাউজ জানিয়েছে।
আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে হোয়াইট হাউজে যাওয়ার কথা রয়েছে আবের।
বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন, জাপানের সঙ্গে দ্রুত দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তির বিষয়ে দ্রুত অগ্রগতি চাইছেন মার্কিন প্রেসিডেন্ট।
এশীয়-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে বাণিজ্য সম্প্রসারণ চুক্তি চলতি সপ্তায় ত্যাগ করেছেন ট্রাম্প। এই উদ্যোগ জাপানমুখী হওয়ার প্রচেষ্টার অংশ।

Be the first to comment on "আবের সঙ্গে ফোনালাপ করবেন ট্রাম্প"