শিরোনাম

ট্রাম্পবিরোধী বিক্ষোভের সময় গুলি, আহত ৫

A man holds a placard at an anti-racism protest against U.S. President-elect Donald Trump outside of the U.S. Embassy in London. REUTERS/Hannah McKay

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের পুলিশ জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর সিয়াটলে বিক্ষোভের কাছে এক ব্যষক্তির গুলিতে পাঁচজন আহত হয়েছে ।
রয়টার্স জানিয়েছে, বুধবার রাতে ডাউন টাউনে বাক বিতণ্ডার পর এক ব্যনক্তি গুলি শুরু করে। আহত পাঁচজনের মধ্যেট একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে উক্ত প্রতিবেদনে।

সিয়াটল পুলিশ বিভাগের সহকারী প্রধান রবার্ট মার্নার বলেছেন, ট্রাম্পবিরোধী বিক্ষোভের সঙ্গে এই গুলির ঘটনার সরাসরি কোনো যোগাযোগ তারা পাননি। প্রাথমিকভাবে এ ঘটনাকে ব্যাক্তিগত বিবাদের জের বলে তারা মনে করছেন।

গুলি চালিয়ে দ্রুত ওই স্থান ত্যা গ করে সেই ব্যছক্তি। বিক্ষোভের কারণে কাছাকাছি উপস্থিত পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা কয়েক মিনিটের মধ্যে। ঘটনাস্থলে উপস্থিত হলেও সেই অস্ত্রধারীকে ধরতে পারেনি বলে মার্নার জানিয়েছেন।

এক প্রত‌যলিক্ষদর্শীর বরাত দিয়ে সিয়াটল টাইমস জানিয়েছে, তিনি বেশ কয়েকটি গুলির শব্দ শুনেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান প্রার্থী ব্যাবসায়ী ডোনাল্ড ট্রাম্প।

ভোটের এ ফল মেনে নিতে না পারায় বেশ কয়েকটি শহরে বিক্ষোভে নামে হাজারো মানুষ। তাদের মিছিলে স্লোগান শোনা যায়, ‘ট্রাম্প আমার প্রেসিডেন্ট নয়’।

basic-bank

Be the first to comment on "ট্রাম্পবিরোধী বিক্ষোভের সময় গুলি, আহত ৫"

Leave a comment

Your email address will not be published.


*