শিরোনাম

দেশকে সবুজ বেষ্টনী দিয়ে ঘিরে ফেলতে প্রধানমন্ত্রীর আহ্বান

নিউজ ডেস্ক : প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশকে সুবজ বেষ্টনী দিয়ে ঘিরে ফেলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি দেশের মানুষকে যে কোন দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত থাকারও আহ্বান জানান।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের একটাই বাঁচার পথ। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা পাওয়ার একটিই পথ, সেটা হচ্ছে বাংলাদেশকে সবুজ বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা।’ এতে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ধাক্কা খানিকটা কমে আসবে মন্তব্য কমে আসবে তিনি আরও বলেন, ‘কিছু পদক্ষেপ নিজেদেরকেও নিতে হবে।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস-২০১৬ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি রামপাল বিদ্যুতকেন্দ্র বিরোধী আন্দোলন এবং সুন্দরবন সুরক্ষায় সরকারের পরিকল্পনা নিয়েও কথা বলেন।

তিনি বলেন, এই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, যে বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এত কথা, সেখানে পাঁচ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। সবুজ বেষ্টনী সৃষ্টি করার জন্য এবং কার্বন সিংকের জন্য।

তিনি  আরও বলেন, ‘বাংলাদেশ যে শুধু প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে তা নয়, আমাদের অনেক সময় মনুষ্য সৃষ্ট দুর্যোগও মোকাবেলা করতে হয়। তবে যে কোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশকে পারদর্শিতা অর্জন করেছে।’

শেখ হাসিনা বলেন, ‘দুর্যোগ আসবে, কিন্তু তা মোকাবেলা করতে হবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য বাংলাদেশের জনগণকে প্রস্তুত থাকতে হবে, এটাই আমার আহ্বান।’ দুর্যোগ সাহসের সঙ্গে মোকাবেলা করতে হবে এবং মোকাবেলা করার জন্য বাংলাদেশের ক্ষমতা ও সক্ষমতা আছে বলেও মন্তব্য করেন তিনি।

সবাইকে যথাযথভাবে দায়িত্বপালনের নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘আমরা যদি সজাগ থাকি, সময় মতো পদক্ষেপ নিই, তাহলে যে কোনো রকম দুর্যোগ মোকাবেলা করা সম্ভব।’ দুর্যোগ মোকাবেলায় সরকারের বিভিন্ন পদক্ষেপ ও সফলতার কথা তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি বলেন, দুর্যোগ মোকাবেলায় সেসব পদক্ষেপ নিয়েছি, তা আর্ন্তজাতিক মানের। বৈশ্বিক উষ্ণতার প্রভাবে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এগুলো মোকাবেলা করার জন্য সব সময় প্রস্তুতি থাকা প্রয়োজন।

এসময় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থল থেকে ডিজিটাল পদ্ধতিতে সুইচ টিপে দেশের বিভিন্ন স্থানে নির্মিত ১৫৩টি আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক প্রমুখ।

 

basic-bank

Be the first to comment on "দেশকে সবুজ বেষ্টনী দিয়ে ঘিরে ফেলতে প্রধানমন্ত্রীর আহ্বান"

Leave a comment

Your email address will not be published.


*