শিরোনাম

নিউইয়র্কে বিস্ফোরণ, আহত ২৫ (ভিডিও)

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের চেলসি এলাকায় বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত ৯টায় (বাংলাদেশ সময় রোববার সকাল ৭টা) এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

নিউ জার্সিতে পাইপ বো

মা বিস্ফোরণের কয়েক ঘণ্টার মাথায় নিউ ইয়র্কে এ ঘটনা ঘটেছে। তবে ম‌্যানহাটনের বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয় বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

বিকট বিস্ফোরণের পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। বেশ কয়েকটি অ‌্যাম্বুলেন্সকেও সেখানে ছুটে যেতে দেখা যায়। এফবিআই ও হোমল‌্যান্ড সিকিউরিটির কর্মকর্তারও ঘটনাস্থলে উপস্থিত হন বলে স্থানীয় একজন কাউন্সিলর জানান।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের শব্দ এত জোরে ছিল যে, তাদের কানে তালা লেগে গেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আহতদের কারও অবস্থায়ই তেমন গুরুতর নয়।

basic-bank

Be the first to comment on "নিউইয়র্কে বিস্ফোরণ, আহত ২৫ (ভিডিও)"

Leave a comment

Your email address will not be published.


*