নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বিচার প্রচলিত আইনেই সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রচলিত আইনে দ্রুত এ বিচার প্রক্রিয়া সম্পন্ন করে সরকার দেখাবে এটা সম্ভব হয়েছে।
সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এক অনানুষ্ঠানিক আলোচনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বৈঠকে তনু হত্যা প্রসঙ্গে প্রধান বিচারপতির দেয়া সাম্প্রতিক বক্তব্য নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী উপরোক্ত মন্তব্য করেন।

Be the first to comment on "প্রচলিত আইনেই তনু হত্যার বিচার সম্ভব: প্রধানমন্ত্রী"