নিউজ ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মানেই চমক। বলিউড অভিষেকর পর একের পর এক চমক দিয়ে যাচ্ছেন। যে কারও সঙ্গে কাজ করেই সাফল্য পাচ্ছেন। ভারতের বাইরে গিয়ে কাজ করে পেয়েছেন জনপ্রিয়তা। হলিউড অভিষেকের পর এবার ইরানের জনপ্রিয় পরিচালক মাজিদ মাজিদির ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে ধোপার চরিত্রে দেখা যাবে দীপিকাকে।
বর্তমানে ভারতের মুম্বাইতে ছবিটির শ্যুটিং চলছে। মুম্বাই ছাড়াও ভারতের আরও নানা জায়গায় চলবে ছবিটির শ্যুটিং। সম্প্রতি মুম্বাইয়ের ধোবি ঘাটে ছবির পরিচালক মাজিদ মাজিদির সঙ্গে দেখা গেছে শ্যুটিং নিয়ে দীপিকাকে।
১৪ বছর বয়সে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করা মাজিদ মাজিদি বিশ্বজুড়ে আলোচনায় আসেন তার ‘চিল্ডড্রেন অব হ্যাভেন’ (১৯৯৮) ছবিটির জন্য। এটিই প্রথম কোনো ইরানি ছবি যেটি অস্কারে সেরা বিদেশী ভাষার ছবি হিসেবে মনোনয়ন পায়। কিন্তু সে বছর ইতালীয় ‘লাইফ ইজ বিউটিফুল’ ছবির কাছে সেরার দৌড়ে হেরে যায় ছবিটি। মাজিদির আলোচিত আরও কয়েকটি ছবি হলো ‘ব্যারেন’, ‘দ্য উইলো ট্রি’, ‘দ্যা কলর অব প্যারাডাইস’ ও ‘ দ্য সংস অব স্প্যারোস’।
বিশ্বখ্যাত পরিচালকের সঙ্গে দীপিকার যুগলবন্দী

Be the first to comment on "বিশ্বখ্যাত পরিচালকের সঙ্গে দীপিকার যুগলবন্দী"