নিউজ ডেস্ক : বাংলাদেশের মানুষ নির্বিঘ্নে বিজয় দিবসের আনন্দ করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
রাজারবাগ পুলিশ লাইন্স এর স্মৃতিসৌধে শুক্রবার প্রথম প্রহরে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদ পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন বলেন, বাংলাদেশের মানুষ নির্বিঘ্নে বিজয় দিবস উদযাপন করছে। যে কোনো নাশকতা নস্যাৎ করতে প্রস্তুত আছে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকে দেশের প্রতিটি জায়গায় এদেশের শান্তিকামী মানুষ স্বতঃফূর্তভাবে ঘর থেকে বের হয়ে বিজয় দিবস পালন করছেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
যে কোনো নাশকতা নস্যাৎ করতে প্রস্তুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী

Be the first to comment on "যে কোনো নাশকতা নস্যাৎ করতে প্রস্তুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী"