শিরোনাম

রিজার্ভ চুরির সাড়ে ৬ কোটি টাকা ফেরত দিলেন কিম অং

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের চুরি করা টাকার মধ্যে আরও ৩ কোটি ৮২ লাখ ৮০ হাজার পেসো ফেরত দিয়েছেন কিম ওং। বাংলাদেশী টাকায় এর পরিমাণ প্রায় সাড়ে ৬ কোটি টাকা। আজ সোমবার তিনি এ অর্থ ফিলিপাইনের এন্টি মানি লন্ডারিং কাউন্সিলের (এএমএলসি) কাছে জমা দিয়েছেন। তার আইনজীবিকে উদ্ধৃত করে সোমবার এ খবর দিয়েছে দেশটির অনলাইন পত্রিকা দ্য ম্যানিলা টাইমস।

এতে বলা হয়, বাংলাদেশের চুরি করার ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যেএর আগে ৪৬ লাখ ৩০ হাজার ডলার ফেরত দিয়েছেন কিম অং। আজ আবার তিনি আইনী পরামর্শক ভিক্টর ফার্নান্দেজকে সঙ্গে নিয়ে তিনি ৩ কোটি ৮২ লাখ ৮০ হাজার পেসো ফেরত দেন এএমএলসি সদস্য ও ইন্সুরেন্স কমিশনার এমানুয়েল ডুস, নির্বাহী পরিচালক জুলিয়া আবাদ ও ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজের কাছে। ওই অর্থ ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে নিরাপদ হেফাজতে রাখার কথা। আজ স্থানীয় সময় সকাল ১১টা থেকে দুপুর ১টার মধ্যে ওই টাকা গুনে নেয়া হয়।

basic-bank

Be the first to comment on "রিজার্ভ চুরির সাড়ে ৬ কোটি টাকা ফেরত দিলেন কিম অং"

Leave a comment

Your email address will not be published.


*